মেডিহিসাব — গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মেডিহিসাব একটি ফার্মেসি ব্যবস্থাপনার অ্যাপ। এটি দোকানের স্টক, বিক্রি আর বাকির হিসাব রাখে। এই নীতিতে পরিষ্কার করে বলা হলো — আমরা কী তথ্য রাখি, কেন রাখি, আর কার সাথে ভাগ করি (সংক্ষেপে: কারও সাথে না)।

আমরা কী তথ্য রাখি

আপনি যা দেন

আপনি অ্যাপে যা লেখেন

গ্রাহকদের তথ্য নিয়ে একটি কথা। আপনি যখন কোনো গ্রাহকের নাম বা ফোন নম্বর লেখেন, সেটি তাঁর তথ্য — আপনার নয়। ওটা আপনার দোকানের খাতা হিসেবেই রাখা হয়, অন্য কোথাও যায় না, বিজ্ঞাপনে ব্যবহার হয় না, বিক্রিও হয় না। গ্রাহককে জানিয়ে তথ্য রাখার দায়িত্ব দোকানের।

যা আমরা রাখি না

অ্যাপ-ব্যবহারের পরিসংখ্যান

অ্যাপ কোথায় আটকায় বা কোন অংশ কাজে লাগে তা বোঝার জন্য আমরা Google Firebase Analytics ব্যবহার করি। এতে যায় শুধু কী ঘটেছে — যেমন কোন স্ক্রিন খোলা হলো, একটি বিক্রি বা স্টক যোগ হলো, রিপোর্ট বের হলো — আর অ্যাপের একটি এলোমেলো আইডি, ফোনের মডেল, এবং IP থেকে আন্দাজ করা মোটা দাগের এলাকা (দেশ/শহর)। কোনো নাম, ফোন নম্বর, গ্রাহকের তথ্য বা টাকার অঙ্ক পাঠানো হয় না। দোকান চেনার জন্য শুধু একটি সংখ্যা (দোকানের আইডি) ব্যবহার হয়, যা আমাদের ডাটাবেসের বাইরে কিছু বোঝায় না। অ্যাপ বন্ধ হয়ে গেলে বা কোনো কাজ ব্যর্থ হলে Firebase Crashlytics একটি ত্রুটি-রিপোর্ট পাঠায় — কোডের কোন জায়গায় সমস্যা, ফোনের মডেল আর অ্যান্ড্রয়েড সংস্করণ। এতেও আপনার বা গ্রাহকের কোনো তথ্য থাকে না। Google এই তথ্য আমাদের হয়ে প্রক্রিয়া করে; বিজ্ঞাপনে ব্যবহার হয় না।

কেন এই অনুমতিগুলো লাগে

তথ্য কোথায় থাকে

সব তথ্য মেডিহিসাবের নিজস্ব সার্ভারে (অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মুম্বাই অঞ্চল) রাখা হয় এবং ইন্টারনেটে যাওয়ার সময় HTTPS দিয়ে এনক্রিপ্ট করা থাকে। আপনার দোকানের তথ্য শুধু আপনার দোকানের লগইন দিয়েই দেখা যায় — অন্য কোনো দোকান তা দেখতে পারে না।

কার সাথে ভাগ করা হয়

কারও সাথে না। আমরা আপনার বা আপনার গ্রাহকের কোনো তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনদাতাকে দিই না, এবং তৃতীয় কোনো পক্ষের সাথে ভাগ করি না। (উপরে বলা Google Firebase আমাদের সেবাদাতা হিসেবে কাজ করে, নিজের কাজে তথ্য ব্যবহার করে না।) ব্যতিক্রম শুধু একটাই — বাংলাদেশের আইন অনুযায়ী কোনো আদালত বা কর্তৃপক্ষ বৈধভাবে চাইলে।

কতদিন রাখা হয়

আপনার অ্যাকাউন্ট যতদিন চালু, ততদিন আপনার হিসাব রাখা হয় — কারণ পুরোনো বিক্রি আর বাকির হিসাব দোকানের কাজেই লাগে।

অ্যাকাউন্ট ও তথ্য মুছতে চাইলে

আপনি যেকোনো সময় অ্যাকাউন্ট আর তথ্য মুছে ফেলতে বলতে পারেন। হোয়াটসঅ্যাপ বা ফোন করুন: +880 1731-304074, অথবা ইমেইল করুন amimulahsan7@gmail.com — আপনার ফার্মেসির নাম আর লগইন নম্বরটি জানালেই হবে।

অনুরোধ পাওয়ার ৩০ দিনের মধ্যে আপনার দোকানের সব তথ্য — স্টক, বিক্রি, গ্রাহক ও বাকির হিসাবসহ — স্থায়ীভাবে মুছে ফেলা হবে। চাইলে মোছার আগে হিসাবের একটি এক্সেল কপি দেওয়া হবে।

শিশুদের জন্য নয়

এটি ব্যবসার কাজে ব্যবহারের অ্যাপ, ১৮ বছরের কম বয়সীদের জন্য নয়। আমরা জেনেশুনে শিশুদের কোনো তথ্য সংগ্রহ করি না।

নীতি বদলালে

এই নীতি বদলালে এই পাতাতেই নতুন তারিখসহ প্রকাশ করা হবে। বড় কোনো পরিবর্তন হলে অ্যাপের ভেতরে জানিয়ে দেওয়া হবে।

যোগাযোগ

মেডিহিসাব · বগুড়া, বাংলাদেশ
হোয়াটসঅ্যাপ / ফোন: +880 1731-304074
ইমেইল: amimulahsan7@gmail.com

Privacy Policy (English)

MediHisab is a pharmacy management app for shops in Bangladesh. It keeps a shop's stock, sales and customer credit. This policy explains what we store, why, and who we share it with (short answer: nobody).

What we store

What we do not do

Usage analytics

We use Google Firebase Analytics to see where the app gets stuck and which parts are used. It receives only what happened — screens opened, a sale or stock entry made, a report exported — plus a random app-instance ID, device model, and an approximate area (country/city) derived from a masked IP address. No names, phone numbers, customer data or money amounts are sent. The only identifier is the numeric pharmacy ID, which means nothing outside our database. If the app crashes or an action fails, Firebase Crashlytics sends an error report — where in the code it happened, device model and Android version — again with no personal or customer data. Google processes this on our behalf and it is not used for advertising.

Permissions

Where data is held

On MediHisab's own servers (Amazon Web Services, Mumbai region), encrypted in transit with HTTPS. Each shop's data is isolated and reachable only with that shop's own login.

Retention and deletion

Records are kept while the account is active. You can request deletion of your account and all its data at any time by contacting +880 1731-304074 (WhatsApp or phone) or amimulahsan7@gmail.com with your pharmacy name and login number. All data — stock, sales, customers and credit records — is permanently deleted within 30 days of the request. An Excel copy of the records can be provided before deletion on request.

Children

This is a business tool, not intended for anyone under 18. We do not knowingly collect data from children.

Contact

MediHisab · Bogura, Bangladesh · +880 1731-304074 · amimulahsan7@gmail.com